করাচীতে আত্মঘাতী হামলার নিন্দা জানালো চীন, পাকিস্তানি দূতকে তলব

134

আন্তর্জাতিক ডেস্ক: করাচি ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউটের বাইরে আত্মঘাতী বোমা হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে চীন। এ জন্য বুধবার বেইজিংয়ে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেন চীনের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী উ হিয়াংহাও। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণিবিজ্ঞানের শিক্ষিকা সারি বেলুচ অবিশ্বাস্য আত্মঘাতী বোমা হামলা চালান। এতে চীনা নাগরিক তিনজন শিক্ষিক ও তাদের গাড়ির চালক নিহত হন। এর জবাবে অবিলম্বে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছে চীন। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের পূর্ণাঙ্গ বিধানে তাদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এমন ঘটনা থেকে তাদেরকে সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়। অনলাইন ব্লুমবার্গের রিপোর্টে এসব কথা বলা হয়েছে। জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, এই হামলা ছিল নিন্দনীয়

গত বছর ১৫ই আগস্ট প্রতিবেশী আফগানিস্তানে ক্ষমতা কেড়ে নেয় তালেবানরা। ওই সময়ের পর থেকেই পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা বেড়েছে। তালেবানদের এই সফলতায় অন্য জঙ্গি গ্রুপগুলোও উৎসাহিত হয়েছে। বিশেষ করে তাদের স্থানীয় সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান। আগস্টে আরেক আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়ির বহরকে টার্গেট করে। বেলুচিস্তানের গোয়েদারে এসব গাড়িতে করে চীনা নাগরিকদের বহন করা হচ্ছিল। অন্যদিকে জুলাই মাসে একটি বাসে করে চীনা নাগরিকদের উত্তরপশ্চিমাঞ্চলে নিয়ে যাওয়ার সময় তাতে বোমা হামলা হয়। এতে কমপক্ষে ৯ জন চীনা নাগরিক নিহত হন।
পাকিস্তানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সবেমাত্র এ মাসে ক্ষমতায় এসেছেন। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের অধীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যাল্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের দ্বিতীয় দফার বিষয়ে খুবই আগ্রহী শেহবাজ শরীফ। এই প্রকল্পের প্রথম দফার কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৬০০০ কোটি ডলারে।