এবার ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট আসছে

    295

    অর্থনীতি ডেস্ক: আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তৈরি করা হয়েছে। প্রস্তাবিত আগামী বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি থাকছে ২ লাখ ৪৪ হাজার ৮৬৪ কোটি টাকা। রোববার ‘বাজেট মনিটরিং ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট প্রাক্কলন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্বে অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার ২০২২-২৩ অর্থবছরে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রাক্কলন করা হযেছে। এটি মোট দেশজ উৎপাদন বা জিডিপি ১৫.৩৮ শতাংশ এবং চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ৭৪ হাজার ১৮৩ কোটি টাকা বেশি। চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ হাজার কোটি টাকা।