ঢাকা সংবাদদাতা: করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবারও ক্লাসে ফিরেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি। ক্লাস শেষে শিক্ষার্থীরা তার সঙ্গে ছবি তোলেন।
হাছান মাহমুদ বিভাগটির খণ্ডকালীন শিক্ষক। কৌতুহল উদ্দীপক আঙ্গিকে পাঠদানের জন্য শিক্ষক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। এর আগে হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।















