কানাইঘাটে প্রবাসীদের অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে ৫০ শয্যার হাসপাতাল

207

ওয়ানবাংলানিউজ: লন্ডনে বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণিগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ- এই তিন ইউনিয়নের বাসিন্দাদের সমন্বয়ে গাছবাড়ী এলাকার আর্থ সামাজিক, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য গঠিত গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশন। এই সংগঠনের উদ্যোগে স্থাপিত হতে যাচ্ছে ‘জিডিএ হসপিটাল’ ।

হসপিটাল প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাট তথা গাছবাড়ী এলাকার ইউকেতে বসবাসরত বাসিন্দাদের নিয়ে এক মত বিনিময় সভা গত সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিত হয়। “জিডিএ হসপিটাল” কার্যক্রমের সর্বশেষ তথ্য নিয়ে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশনেন ।
জিডিএ সভাপতি আবুল ফাতেহ’র সভাপতিতে অনুষ্টিত এ সভা পরিচালনা করেন সেক্রেটারি সুলাইমান আহমদ পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ফারুক চৌধুরী ও সহ সেক্রেটারী মোস্তফা কামাল।
পুর্ব লন্ডনের একটি অভিজাত অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কাওসারুল আম্বিয়া।
সভায় জানানো হয় ইতিমধ্যে জায়গা ক্রয়, মাটি ভরাট সহ যাবতীয় ইঞ্জিনিয়ারিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এমন অবস্থায় ৫ তলা বিশিষ্ট ৫০ শয্যার এ হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্ভোধন করা হবে আগামী জানুয়ারি মাসে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মাও. আবু সাঈদ, দরীরুল ইসলাম ওবিই, ব্যরিষ্টার কুতুব উদ্দিন শিকদার এমবিই, বশিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, নাজিরুল ইসলাম, সাব্বির আহমদ চৌধুরী, মাও. রফিক আহমদ রফিক, মাও. আবুল হোসেন খান, মাস্টার আব্দুল মতিন, কামাল আহমদ, কয়ছর আহমদ চৌধুরী, শামীম আহমদ চৌধুরী, সাদেকুল আমীন, ভিপি খসরুজ্জামান খসরু, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, প্রফেসর আব্দুল মালিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রাক্তন সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ জুবায়ের,কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সহ সভাপতি সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, রশিদ আহমদ, হাফিজ মাহবুবুর রহমান, মখলিছুর রহমান, আবুল মনসুর চৌধুরী, মাও.দেলওয়ার হোসেন, ইউসুফ আহমদ, আহমদ ইকবাল চৌধুরী, নোমান আহমদ পাটোয়ারী, সালিক আহমদ, মাও. আবুল হাসনাত চৌধুরী, হারুনুর রশিদ, শামীম আহমদ, আবু সালেহ ইয়াহিয়া, জাকির হোসেন মিল্লাত, ইমরান আহমদ, খায়ের উদ্দিন চৌধুরী, ইমাদ উদ্দিন রানা, মাও. নুরুর রহমান চৌধুরী ও আবুল হারিছ প্রমুখ।

সভাপতির বক্তব্যে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিসুল হক সকল সুধীজন উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।