লন্ডনে ৩ নভেম্বর থেকে ১৫তম সিজন অব বাংলা ড্রামা শুরু

950

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের উদ্যোগে মাসব্যাপি পঞ্চদশ বাংলা নাট্য্সোব ষ্ক্রসিজন অব বাংলা ড্রামাম্ব আগামী নভেম্বর মাসে বারার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১২টি নাট্য প্রযোজনা ও বাংলা সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে নানা আয়োজন অনুষ্ঠিত হবে ব্রাডি সেন্টার, রিচ মিক্স, দ্যা স্পেস এবং কুইন মেরি ইউনিভার্সিটি সহ বিভিন্ন ভেন্যূতে।

৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর এই বাংলা নাট্য্সোব অনুষ্ঠিত হবে। নতুন দর্শকদের কাছে পৌঁছাতে বৃটিশ এবং বাংলাদেশী লেখক, অভিনয় শিল্পী ও নির্দেশকরা এবার মঞ্চে নিয়ে আসবেন ঐতিহ্যগত ও সমসাময়িক বিষয়াদি নিয়ে তাদের অসাধারণ প্রযোজনা। মঞ্চায়িত হবে ভারত বিভাজনের ৭০ বছর পর, ব্রিটিশ এশিয়ানের ১৯৪৭ সালের স্মৃতির ওপর ভিত্তি করে রচিত সাইলেন্ট সিস্টার-ব্রাদার্স আনহিঞ্জড।

সামাজিক-রাজনৈতিক পটভূমিতে রচিত দুম্বটি নাটক, যার একটি হচ্চেছ ষ্ক্রমুখোশম্ব যেখানে স্বৈরশাসন আমলের মানবাধিকার লঙ্ঘনের দিকগুলো তুলে ধরা হয়েছে এবং অন্যটি হচ্চেছ তির্যক রসাত“ক নাটক ষ্ক্রআফটার দ্যা সামারম্ব। ষ্ক্ররূপ কথাম্ব নামের নাটকে রাজ শাসনের অদ্ভুত খামখেয়ালিপনাকে তুলে ধরা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য অবলম্বনে নির্মিত নাটক দ্যা ওয়ারিয়র প্রিন্সেস এ মার্শাল আর্টসকে উপজীব্য করা হয়েছে।

বাংলা লোক সাহিত্যের কিংবদন্তী মরমী শিল্পী হাসন রাজার জীবনী অবলম্বনে রচিত নাটকও মঞ্চস্ত হবে। মলিয়ারের বিখ্যাত ফরাসি কমেডি জর্জ ডানডিন অবলম্বনে বাংলা নাটক ঘর জামাই মঞ্চস্ত হবে এবারের উ্সবে। এই নাট্য্সোব সম্পর্কে বিস্তারিত জানতে হলে ষষষর্.মষণরদটবফর্ণ্রটর্র্র.মরথ.লপ – এই ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।