ইংল্যান্ডের স্টেনস্টেড এয়ারপোর্ট থেকে সন্ত্রাসী সন্দেহে ১জন আটক

1375

জাকির হোসেন কয়েছ: ইংল্যান্ডের এসেক্সের স্টেনস্টেড এয়ারপোর্ট থেকে একজনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম পুলিশ। ধারনা করা হচ্ছে আটককৃত ব্যক্তি সিরিয়া যাওয়ার প্লান করেছিল। ৩৭ বছর বয়সী ঐ ব্যক্তিকে মঙ্গলবার তার্কিগামী যাওয়ার পথে আটক করা হয়। পুলিশ বলছে আটক ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছিল। তবে সোমবার রাতে ম্যানচেস্টারের সন্ত্রাসী হামলার সাথে তার কোন সম্পর্ক নেই। আটককৃত ব্যক্তির দুটি আবাসিক এলাকায় তাল্লাশি চালিয়েছে পুলিশ।

ব্রিটেনে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাওয়ায় পুলিশী কার্যক্রমের বৃদ্ধি করা হয়েছে। সোমবার ম্যানচেস্টার এরিনাতে একটি কনর্সাটে হামলায় শিশুসহ ২২ ব্যক্তি নিহত হন এবং আহত হয়েছেন আরো ৫৯জন। এরপর সমগ্র ব্রিটেনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও প্রস্তুত রাখাা হয়েছে।