আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী। এতে ইউরোপের বৃহত্তম লোহা ও ইস্পাত শিল্পের কারখানা, আজভস্টাল গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (২০ মার্চ) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান।
ইউক্রেনের একজন আইনপ্রণেতা লেসিয়া ভ্যাসিলেনকো টুইটে বলেছেন, ‘ইউরোপের সবচেয়ে বড় ধাতব কারখানা ধ্বংস হয়ে গেছে। এতে ইউক্রেনের অর্থনৈতিক ক্ষতি বিপুল এবং পরিবেশ বিপর্যস্ত।’
লেসিয়া ওই কারখানা সাইটে বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, ভবনগুলো থেকে ধূসর ও কালো ধোঁয়ার ঘন স্তর উঠে আসছে।
লেসিয়ার এক সহকর্মী সের্হি তারুতা ফেসবুকে লিখেছেন, রুশ বাহিনী ‘কারখানাটি কার্যত ধ্বংস করেছে’। এনডিটিভি।















