ব্রিটেনে করোনায় শুক্রবার মৃত্যু ১২০ জনের, আক্রান্ত ৩১,৯৩৩ জন

120

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১,৯৩৩ জন । গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৮,৯৩৩ জন, বুধবার ছিলো ৩৯,৬৫৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৭৬৫ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জন।

এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১২৫ জন, বুধবার ছিলো ১৬৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ২২৪ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৫১৮ জন।