সর্বশেষ: ইউক্রেইনে রুশ আগ্রাসন, ৮ মৃত্যুর খবর

545

আন্তর্জাতিক ডেস্ক: গ্রাসী রুশ বাহিনীর গোলায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেইন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রীর একজন উপদেষ্টা রয়টার্সকে বলেছেন, আকাশ পথে এবং ভূমিতে বড় ধরনের আক্রমণ শুরু করেছে রাশিয়া।

শেরনিহিভ, খারকিভ ও লুহানস্ক এলাকা দিয়ে রুশ স্থলবাহিনীর কলাম ইউক্রেইনের সীমানায় ঢুকে পড়েছে বলে সীমান্তরক্ষীদের বরাতে জানিয়েছে রয়টার্স।

যুদ্ধ বন্ধ করুন: পুতিনকে জাতিসংঘ মহাসচিব

শেষ মুহূর্তের চেষ্টা হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মানবতার নামে’ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইউক্রেইন নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকের পর তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন, মানবতার দোহাই, আপনার সেনাদের রাশিয়ায় ফিরিয়ে নিন।”

যুদ্ধ ইউক্রেইনের জন্য ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসবে এবং বিশ্ব অর্থনীতিতে এর পরিণতি ‍সুদূরপ্রসারী হবে বলেও সতর্ক করেছেন তিনি।