ঢাকা সংবাদদাতা: কক্সবাজারে চকরিয়া উপজেলায় পিকআপের ধাক্কায় একসঙ্গে চার ভাই নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা মালুমঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে তারা উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ১নং ওয়ার্ডর ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।















