ব্রিটেনে করোনায় শনিবার মৃত্যু ২৫৯ জনের, আক্রান্ত ৬০,৫৭৮ জন

772

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০,৫৭৮ জন । গতকাল শুক্রবার ছিলো ৮৪,০৫৩ জন, বৃহস্পতিবার ছিলো ৮৮,১৭১ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার ৯৯৯ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৭৮ জন।

এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৫৯ জন। গতকাল শুক্রবার ছিলো ২৫৪ জন, বৃহস্পতিবার ছিলো ৩০৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৮৪ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ২৪৩ জন।