ব্রিটেনে করোনায় মঙ্গলবার মৃত্যু ৪৩৯ জনের, আক্রান্ত ৯৪,৩২৬ জন

1187

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪,৩২৬ জন । গতকাল সোমবার ছিলো ৮৮.৪৪৭ জন, রবিবার ছিলো ৭৪,৭৯৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭১৬ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৯৮ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৪৩৯ জন। গতকাল সোমবার ছিলো ৫৬ জন, রবিবার ছিলো ৭৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ৯৩৬ জন।