দ্বিতীয়বার করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট

312

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর প্রেসিডেন্ট আঁন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডর দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেই টুইটারে এ ঘোষণা দিয়েছেন তিনি। এতে বলেছেন, আপনাদের জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছি। যদিও লক্ষণ হাল্কা তবু আইসোলেশনে আছি। সরকারি দায়িত্ব পালন করে যাবো এবং সুস্থ না হওয়া পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রেখে যাবো। মঙ্গলবার সকালে তার নিয়মিত সংবাদ সম্মেলন করার কথা। এখন তা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আদান অগাস্তো লোপেজ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।