ওয়ানবাংলানিউজ: সিলেট জেলা বিএনপির সদস্য, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সদস্য গৌছ খানের পিতা প্রবীণ মুরব্বী হাজী ময়না মিয়া (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……………………….রাজিউন)।
১৪ অক্টোবর শনিবার রাত ১১:৪৫ মিনিটের সময় উপজেলা জানাইয়া গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ রবিবার দুপুর ২ ঘটিকার সময় জানাইয়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। লন্ডন মহানগর বি এন পি সভাপতি মোঃ তাজুল ইসলাম ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ,সাধারণ সম্পাদক আবেদ রাজা সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের পতি গভীর সমবেদনা জানিয়েছেন।















