ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবী করেছে কলচেস্টার বিএনপি।

এর প্রতিবাদে কলচেষ্টার বিএনপির উদ্দ্যোগে বৃস্পতিবার স্থানীয় ইন্ডিয়ান ওসেন রেষ্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কলচেষ্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইসতিয়াক হোসেন দুদুর পরিচালনায় সভায় পবিত্র কোরান তেলাওয়াত করেন আহমদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বি এন পি নেতা মতিন মিয়া, তারেকুর রহমান তুহিন, মঈনুল হোসেন, শাহ কামাল, জাকির হোসেন, হোসেন আহমদ সহ আরো অনেকে।
সভায় বক্তাগন বলেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি আওয়ামী সরকারের বাকশালী রাজনিতিক চরিত্রের নগ্ন বহি: প্রকাশ। বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে দমিয়ে রাখতেই কথিত মামলায় গ্রেফতারী পরোয়ানা সমগ্রজাতি আজ বিক্ষুদ্ধ। অভিলম্বে এই ষড়যন্ত্রমুলক গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে দেশ প্রেমিক জনতা সব সময় প্রস্তত রয়েছে।
















