ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন। গতকাল রবিবার ছিলো ১ লাখ ৩৭ হাজার ৫৮৩ জন জন, শনিবার ছিলো ১ লাখ ৬২ হাজার ৫৭২ জন জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ২২ হাজার ৮১৫ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৬৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৪২ জন । গতকাল রবিবার ছিলো ৭৩ জন, শনিবার ছিলো ১৫৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮৯৩ জন।
এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৫ হাজার ৪৭২ জন।















