টনি ব্লেয়ারের ‘নাইটহুড’ উপাধি পাওয়ায় বিভিন্ন মহলের ক্ষোভ

411

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ইরাকে যুদ্ধ বাঁধানোর কারণে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচনা করেন দেশটির অনেকে । সেই ব্লেয়ার ব্রিটেনের রানির কাছ থেকে ‘নাইটহুড’ উপাধি নেওয়ায় দেশটির বিশিষ্ট ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিতর্কিত এই সাবেক প্রধানমন্ত্রী দেশটির সর্বোচ্চ সন্মানিত পুরস্কার পাওয়ায় ব্রিটিশ রাজপরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সহায়তা করার জন্যেই এ পুরস্কার বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ভাষ্যকর লিয়াম ইয়ং। তিনি বলেন তাকে বরং হেগের আদালতে তোলা উচিত ছিল। কি লজ্জাজনক দিন।

লেখক ও এ্যাক্টিভিস্ট ফেভি ওলুওলে বলেন, যদি ফের আইএস জঙ্গি তৈরি করে পুরো অঞ্চলকে বিপর্যস্ত করতে সহায়তা করি তাহলে কি আমাকেও নাইটহুড উপাধি দেওয়া হবে?

জিবি নিউজ প্রেজেন্টার টনিয়া বাক্সটন বলেন, আমি অসুস্থ বোধ করছি কারণ ইরাক ও আফগানিস্তানে লাখ লাখ মানুষের মৃত্যুর জন্যে ব্লেয়ার দায়ী।