বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর তৈরি করেছে চীন!

461
বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর তৈরি করেছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক :: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আদালতে অভিযুক্তকে অপরাধের জন্য অভিযুক্ত করতে পারে-এমন প্রযুক্তি বিশ্বে প্রথম তৈরির দাবি করেছে চীন। প্রযুক্তির ক্ষেত্রে চীন দ্রুত উন্নতি করছে। তার আরেকটি উদাহরণ এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর পাঁচ বছরের প্রশিক্ষণ পেয়েছে। ২০১৫ থেকে ২০২০ সময়ে ১ হাজার ৭০০ মামলা চালানো হয়েছিল।

ওই সময়ে প্রযুক্তিটি অপরাধের অভিযোগ শনাক্ত করতে এবং অভিযুক্তকে চাপপ্রয়োগ করতে সক্ষম হয়েছিল। তারা বলছেন, এটি ৯৭ শতাংশ নির্ভুলভাবে অভিযোগ চাপাতে পারে। এটি মৌখিক বর্ণনায় কাজ করে। প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিটি তৈরি ও পরীক্ষা করেছে চীনের বৃহত্তম এবং ব্যস্ততম জেলা সাংহাই পুডং পিপলসএর প্রসিকিশন অফিস। চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের প্রধান প্রফেসর শাই ইয়ং বলেন, এই মেশিন ব্যবহার করে প্রসিকিউটরদের দৈনন্দিন কাজের চাপ কমানো সম্ভব। আর এতে করে প্রসিকিউটররা আরও কঠিন কাজগুলোর দিকে মনোনিবেশ করতে পারবেন।’ গবেষকরা দাবি করেন, এটি রাষ্ট্রবিরোধীকে চিহ্নিত করতে পারে। কম্পিউটার প্রোগ্রামটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করে, বিজ্ঞানীরা জানান এটি ১ হাজার মানবসৃষ্ট মামলার বর্ণনা পাঠ্যের ওপর ভিত্তি করে অভিযোগ চাপাতে পারে।

পাঁচ বছরের প্রশিক্ষণের সময় ক্রেডিট কার্ড জালিয়াতি, জুয়া খেলা, বিপজ্জনক ড্রাইভিং, চুরি, অফিশিয়াল দায়িত্বে বাধা প্রদানসহ দৈনন্দিন যাবতীয় মামলায় জেরা করে এটি। গবেষকরা এখন আশা করছেন, শিগগিরই নির্দিষ্ট পরিমাণে ‘সিদ্ধান্ত গ্রহণ’ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রযুক্তিটি প্রসিকিউটরদের স্থলাভিষিক্ত হবে। আরো বেশকিছু প্রশিক্ষণ শেষ হলে এটি আরো অনেকগুলো মামলার দায়িত্ব নিতে পারবে এবং যথাযথ উকিল হয়ে উঠবে। তবে কিছু প্রসিকিউটর নতুন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন-যন্ত্রটি ভুল করলে এর দায় কে নেবে? তাদের মধ্যে কেউ কেউ নাম প্রকাশ না-করার শর্তে মিডিয়াকে বলেছেন, ‘মানুষ চায় নাপ, কম্পিউটার তাদের কাজে হস্তক্ষেপ করুক।’ অবশ্য সারা বিশ্বেই আইন প্রয়োগের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিনে দিনে বাড়ছে। জার্মানির অনেক প্রসিকিউটর মামলা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ছবির সত্যতা যাচাই এবং ডিজিটাল ফরেনসিকের মতো এআই প্রযুক্তি ব্যবহার করছেন। আর চীন ব্যবহার করবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর। তারা এআই টুল ২০৬ ব্যবহার করে প্রমাণের দৃঢ়তা যাচাই করছেন।

ইলন মাস্কে ক্ষেপেছে চীনারা : বেইজিং দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট প্রকল্পের সঙ্গে কমপক্ষে দুবার চীনের মহাকাশ স্টেশনের সংঘর্ষ হতে চলেছিল। এ খবর চীনের এক কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে প্রবল প্রতিক্রিয়া জানিয়েছেন চীনারা। বিভিন্ন মন্তব্যের মাধ্যমে ‘গোষ্ঠী উদ্ধার’ করছেন ইলন মাস্কের।

জাতিসংঘের মহাকাশ সংস্থার কাছে দায়ের করা অভিযোগগুলোর পেছনের ঘটনাগুলো এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। স্টারলিঙ্ক হলো একটি স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক, যা মাস্কের স্পেসএক্স-এর মাধ্যমে পরিচালিত হয়। বেইজিং মহাকাশ সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে-চীন মহাকাশ স্টেশন প্রতিরোধমূলক সংঘর্ষ এড়াতে ব্যবস্থা নিয়েছে। চীনের একজন ব্যবহারকারী স্টারলিঙ্কের উপগ্রহগুলেপাকে ‘ময়লার স্তূপ’ হিসাবে আখ্যা দিয়েছেন। আরেকজন বলেছেন, মাস্ক হলো একটি নতুন অস্ত্র, যা মার্কিন সামরিক বাহিনী ও সরকার যৌথভাবে তৈরি করেছে।

ওয়ান বাংলা নিউজ / ২৯ ডিসেম্বর ২০২১ / সুমন আহমদ