ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে ওমিক্রনের সংক্রমণ প্রতি দুই থেকে তিন দিনে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে গত কয়েক দিন যাবত শোনা যাচ্ছিল, হয়তো লকডাউন ঘোষণা হয়ে যেতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় মন্ত্রীসভার জরুরি বৈঠক। এতে মন্ত্রীদের মধ্যেও স্বাস্থ্যবিধির কড়াকড়ি কী হওয়া উচিত, তা নিয়ে মতভেদ দেখা দেয়। কিন্তু বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানালেন, পরিস্থিতি ভয়াবহ হলেও আপাততঃ বাড়তি কড়াকড়ি আরোপ করা হবেনা। তবে প্রয়োজনবোধে পরবর্তীতে করাও হতে পারে।
সরকার বলছে, তাঁরা অলস বসে নেই। শনিবার ব্রিটেনে প্রায় ১০ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। সরকারের টিকাদান কর্মসূচিকে সফল করতে অনেক ক্লাব কর্তৃপক্ষও এগিয়ে এসেছে। এটি ম্যানচেস্টার সিটি’র ফুটবল স্টেডিয়ামে স্থাপিত টিকাদান কেন্দ্র। জনগণকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে, যেসব ক্ষেত্রে সম্ভব হবে, বাসা-বাড়ি থেকে কাজ চালিয়ে যেতে, কোভিড পাস সংগ্রহ করতে এবং সামাজিক সমাবেশে যাওয়ার আগে কোভিড টেস্ট করিয়ে নিতে। কিন্তু এসব যথেষ্ট নয় বলে মনে করেন লেইবার নেতা।
ইংল্যান্ডের বাইরে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড অনেক বেশী কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে। স্কটল্যান্ডের নির্দেশনায় বলা হয়েছে, তিনটির বেশী ঘরের মানুষের ইনডোর স্থানে মিলিত হওয়া উচিত হবেনা। ক্রিসমাসকে সামনে রেখে ওয়েলস সরকারও কঠিন নির্দেশিকা দিয়েছে। ২৭ ডিসেম্বর সেখানে নতুন বিধি ঘোষণা করা হবে, যা সবাইকে আইনগতভাবে মেনে চলতে হবে।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ওমিক্রনের হুমকি এবং ক্ষতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব হয়নি। ফলে লকডাউনের মতো কোন ঘোষণা আসেনি। ধারনার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে ফেললে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হবে বলে আশংকা এবং উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রীরা। মহামারি নিয়ে সরকারের নানা পদক্ষেপে অসন্তুষ্ট হয়ে গত সপ্তাহান্তে ব্রেক্সিট মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান লর্ড ফ্রসট।
এদিকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সরকারের নৈতিক অবস্থানকে ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন সমালোচকেরা। সোমবার গার্ডিয়ান সংবাদপত্রে নতুন একটি ছবি প্রকাশিত হয়। এতে দেখা যায়, প্রথম লকডাউন চলাকালে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী এবং আরও ১৭জন কর্মকর্তা ডাউনিং স্ট্রীটের বাগানে বসে ওয়াইন পান করছেন। প্রধানমন্ত্রী এই প্রশ্নের উতরে জানান, তাঁরা সেখানে কাজ করছিলেন এবং কাজ নিয়ে













