৬ মাসের মধ্যে করোনা আক্রাস্ত হয়ে থাকলে অমিক্রন ঝুকি নেই

274

নিউজ ডেস্ক: ছয় মাস আগে কেউ করোনা আক্রান্ত হলে তিনি নতুন ধরন (ভ্যারিয়েন্ট) ওমিক্রন থেকে ভালোই সুরক্ষা পাবেন। দক্ষিণ আফ্রিকান অভিজ্ঞতা থেকে বিশেষজ্ঞরা বলছেন, আগের যেকোনো ভ্যারিয়েন্ট থেকে নতুন ধরন ওমিক্রন নতুন করে তিনগুণ বেশি সংক্রমণ ঘটাতে সক্ষম, এমনকি তীব্র অসুস্থতার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) থাকা সত্ত্বেও।
ইউকে কোভিড সিম্পটম ট্রেকিং সারভেইলেন্সের শীর্ষ এপিডেমিওলজিস্ট প্রফেসর টিম স্পেক্টর বলেন, বড় ধরনের একটি ব্রিটিশ গবেষণায় দেখা গেছে সংক্রমণের বিরুদ্ধে মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা কমপক্ষে ৬ মাস থাকে। তিনি বিবিসি রেডিও ৪-কে বলেন, আমরা স্পষ্ট করে বলতে পারি ৬ মাস থেকে এক বছর আগে যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তারা আবারো সংক্রমিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে যারা সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে নতুন করে সংক্রমণ দেখতে পাচ্ছি না।

তবে তিনি ড্যাটাসহকারে বলছেন, এখনো ওমিক্রন সংক্রমণ বাড়ছে। তিনি বলছেন, দুই ডোজ টিকাপ্রাপ্তদের বেলায় ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা মাত্র ৩০ শতাংশ। কোভিড লক্ষণে মানুষের অভিজ্ঞতা অর্জন হচ্ছে বলে প্রফেসর স্পেক্টর বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই এখন করোনা সংক্রমণে সর্দি-কাশির লক্ষণ প্রকাশ পাচ্ছে, করোনার আদি লক্ষণ এখন দেখা যাচ্ছে না। তিনি বলেন, বেশির ভাগ লক্ষণই ঠাণ্ডা-কাশির মতো মাথা ব্যথা, গলা ব্যথা, অনবরত সর্দি, অবসন্নতা ও হাঁচি। জ্বর, কাশি, গন্ধ হারানোর মতো লক্ষণ এখন খুবই হচ্ছে।

এ দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. এলিনা চ্যান দাবি করেছেন, কোভিড ভাইরাস চীনের ওহানের ল্যাবে তৈরির যথেষ্ট যুক্তি রয়েছে। করোনাভাইরাসের আদিরূপটা ওহানের ল্যাব থেকেই বেরিয়ে গেছে যেটা চীন গোপন করছে। চীনের কমিউনিস্ট পার্টি দুই বছর আগে ওহানের ল্যাব থেকে লিক হওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব গোপন করেছে। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসন্ধানকে সাবোটাজ করতে চেয়েছে। ড. চ্যানের সাথে ‘অরিজিন অব দা ভাইরাস’ বইর সহলেখক লর্ড রিডলি বলেন, বিশেষজ্ঞরা এখনো প্রাণীর দেহে করোনার তথ্য পাননি যতটা না ওহানের ল্যাব থেকে লিক হওয়ার তথ্য আছে তাদের কাছে।

ড. চ্যান বলেন, আমি মনে করি করোনাভাইরাসের আদিরূপটি ল্যাব থেকেই এসেছে। এখন মানুষের পক্ষে এটা জানার সময় নয় যে করোনাভাইরাস কোথা থেকে এসেছে। কারণ এটা মহামারীর সময়। ল্যাব থেকে বেরিয়েছে এমন তথ্য যত না আছে তার চেয়ে কম তথ্য আছে প্রকৃতি থেকে তৈরি হওয়ার ব্যাপারে। আমরা এখন এমন এক যুগে বাস করি যে সময়ে প্রচুর তথ্য জমা হয় এবং অবশেষে বেরিয়ে আসে। বহু ভাইরোলজিস্টই বলছেন, ল্যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করোনাভাইরাস তৈরি হওয়াই যুক্তিযুক্ত।