ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১,৩৪২ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৪৫,৬৯১ জন, সোমবার ছিলো ৫১,৪৫৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ১০ হাজার ৯৫৮ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৮০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬১ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ১৮০ জন, সোমাবার ছিলো ৪১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৯৮৭ জন।















