ব্রিটেনে শুক্রবার করোনায় আক্রান্ত ৫০,৫৮৪ জন, মৃত্যু ১৪৩ জনের

644

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০,৫৮৪ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৫৩,৯৪৫ জন, বুধবার ছিলো ৪৮,৩৭৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৪৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৯৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৩ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১৪১ জন, বুধবার ছিলো ১৭১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১০ লাখ ৪৬ হাজার ১৩৩  জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৪ লাখ ৬২ হাজার ৬৩৮ জন। বুষ্টার ডোজ নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৩৬ হাজার ৮৮৫ জন।