সোমালিয়ায় বোমা হামলায় সাংবাদিক নিহত

66
সাংবাদিক আবদি আজিজ। ছবি: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক :: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের আত্মঘাতী বোমা হামলায় দেশটির সাংবাদিক আবদি আজিজ মাহমুদ নিহত হয়েছেন।

শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তিনি হামলার শিকার হন বলে তার আত্মীয়-স্বজন ও কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আবদি আজিজ রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরপরই আত্মঘাতী বোমা হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আল-শাবাবের কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এই সাংবাদিক।

ভয়েস অব আমেরিকা জানায়, আবদি আজিজ রেডিও মোগাদিসুর পরিচালক ছিলেন।

সোমালিয়ার উপ-তথ্যমন্ত্রী আবদিরাহমান ইউসুফ ওমর বলেন, দেশ একজন সাহসী মানুষকে হারালো।

ওয়ানবাংলানিউজ / ২১ নভেম্বর ২০২১ / আল-আমিন