ব্রিটেনে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৪২,৪০৮ জন, মৃত্যু ১৯৫ জনের

533

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেডেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২,৪০৮ জন। গতকাল বুধবার ছিলো ৩৯,৩২৯ জন, মঙ্গলবার ছিলো ৩৩,১১৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০০৮ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৯৫ জনের । গতকাল বৃহস্পতিবার ২১৪ জন, মঙ্গলবার ছিলো ২৬২ জন, সোমবার ছিলো ৫৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৫৩৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৪ লাখ ৫৫ হাজার ৩১৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৩ জন।