ব্রিটেনে শুক্রবার করোনায় আক্রান্ত ৩৪,০২৯ জন, মৃত্যু ১৯৩ জনের

359

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪,০২৯ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৭,২৬৯ জন, বুধবার ছিলো ৪১,২৯৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯২ লাখ ৪১ হাজার ৯১৬ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩৪ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৯৩ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ২১৪ জন, বুধবার ছিলো ২১৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৯৯ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১ লাখ ৫৬ হাজার ৬৫৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৯৩৪ জন।