মাহিকে বিয়ের কারণ জানালেন দ্বিতীয় স্বামী রাকিব

293
মাহিকে বিয়ের কারণ জানালেন দ্বিতীয় স্বামী রাকিব

বিনোদন ডেস্ক :: কয়েকদিন আগেই ঢালিউড নায়িকা মাহিয়া মাহিকে বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার। নায়িকাকে বিয়ের পরেই বেরিয়ে আসে রাকিব সরকার প্রায় ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার এক আইনজীবীর মেয়েকে। সেই সংসারে তার সোয়াইদ (১০) ও সাইয়েরা (৪) নামে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এরপরেই রাকিব সরকারের পরকীয়া নিয়ে সমালোচনা শুরু হয় নেটদুনিয়ায়। তবে কখনোই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেননি তিনি। সেই নিরবতা ভাঙলেন এবার। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে জানিয়েছেন নিজের মন্তব্য। সমালোচনার জবাবও দিয়েছেন তিনি।

ফেসবুকে দেয়া পোস্টে রাকিব সরকার দাবি করেন, তিনি কোনো পরকীয়া করেননি। মাহির সঙ্গে আলোচনা করেই পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

রাকিব ফেসবুকে লিখেছেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি। আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না।

এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারও পোড়ে না!

আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো। আর না বেঁচে থাকলে আপনাদের দু’দিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।

শেষবেলায় তিনি বলেন, দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না। আমরা কিন্তু পরকীয়া করিনি, আলোচনা করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি।

এদিকে জানা গেছে, শিগগিরই মাহি ও তার স্বামী রাকিব ওমরাহ হজ পালন করতে যাচ্ছেন।

ওয়ান বাংলা নিউজ / ৪ নভেম্বর ২০২১ / সুমন আহমদ