রেনেসাঁ সাহিত্য মজলিসের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

রাসুলে পাক (সা:) এর আদর্শ জীবনের সর্ব ক্ষেত্রে মেনে চলার আহ্বান

130

ওয়ানবাংলানিউজ: গত ১লা নভেম্বর সোমবার রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের মাসিক সাহিত্য সভা ও পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসুলের পাক (সা) এর জীবনাদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন কে এম আবুতাহের চৌধুরী ।

সংগঠনের সাধারন সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাসুলে পাক (সা) এক জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন -মাওলানা আবুল হাসনাত চৌধুরী । সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, লেখক ও কবি আব্দুল মোখতার মুকিত এবং এডভোকেট মোহাম্মদ মোস্তফা আহমদ আজাদ ।সভায় স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি,নাতে রাসুল ও আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন সৈয়দ রফিকুল হক, কবি শাহ এনায়েত করিম, সাংবাদিক -কলামিষ্ট আবু সুফিয়ান চৌধুরী, খান জামাল নুরুল ইসলাম, সাংবাদিক দিলওয়ার হোসেন সেলিম, আলহাজ্ব নুর বকশ, আমিমুল আহসান তানিম, শিহাবুজ্জামান কামাল, নোমান চৌধুরী প্রমুখ ।

সভায় বক্তারা বলেন -বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা) ছিলেন আল্লাহ প্রেরিত পয়গম্বর । নবী পাক (সা:) এর জীবন আদর্শ অনুসরন করলে মানব জাতি দুনিয়া ও আখেরাতে মুক্তি পাবে ।
বক্তারা ,জীবনের সব ক্ষেত্রে রাসুলে পাক (সা:) এর আদর্শ অনুসরনের আহ্বান জানান ।

সভায় সংগঠনের উপদেষ্টা প্রবীন কমিউনিটি নেতা হাজী তাহির আলী ও বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব জিল্লুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।