আন্তর্জাতিক ডেস্ক :: দখল করা পশ্চিমতীরে ফিলিস্তিনিদের জন্য এক হাজার ৩৩৩টি বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরাইল। এর আগে সেখানে অবৈধভাবে তিন হাজারের বেশি ইসরাইলি বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
ইসরাইলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পরিকল্পনা বিষয় কমিটি ১৭০টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমতি এবং ফিলিস্তিনিদের জন্য আরও ১ হাজার ১৩৩টি বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ফিলিস্তিনিদের জন্য বসতি নির্মাণের জন্য পশ্চিমতীরের এলাকা সি কে অনুমোদন দেওয়া হয়েছে। যে এলাকায় ইসরাইলের সেনাদের নিয়ন্ত্রণে।
ফিলিস্তিনি এবং মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, নতুন করে অনুমোদন দেওয়া বসতিগুলো প্রয়োজনের তুলনায় খুবই কম। যে এলাকায় বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, সেখানে ইসরাইলি সেনাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। সেসব এলাকায় ফিলিস্তিনিদের সাধারণত কোনো বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয় না। এর পরও কোনো স্থাপনা নির্মাণ করা হলে তা গুঁড়িয়ে দেওয়া হয়।
গত বুধবার ওই একই কর্তৃপক্ষ পশ্চিমতীরে এক হাজার ৮০০ ইহুদি বসতি নির্মাণের চূড়ান্ত অনুমতি দেয় এবং আরও এক হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণের প্রাথমিক অনুমতি দেয়।
১২ ইউরোপীয় দেশ এ সিদ্ধান্ত পরিবর্তন করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে এই উদ্যোগ একটি বড় বাধা। যুক্তরাষ্ট্র এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেম ১৯৬৭ সালে দখল করে নেয় ইসরাইল। এর পর থেকে প্রায় ৭ লাখ মানুষ সেখানে বসতি গড়েছে।
ওয়ান বাংলা নিউজ / ২ নভেম্বর ২০২১ / সুমন আহমদ















