ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০,০৭৭ জন। গতকাল রবিবার ছিলো ৩৮,০০৯ জন, শনিবার ছিলো ৪১,২৮৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯০ লাখ ৯৭ হাজার ৩১১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৪০ জনের । গতকাল রবিবার ছিলো ৭৪ শনিবার ছিলো ১৬৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৬৭২ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৩২৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৩৫১ জন।













