স্বরাষ্ট্রমন্ত্রী ভালো মানুষ, কিন্তু তাঁর পদত্যাগ করা উচিত

জাফরুল্লাহ চৌধুরী বললেন

64
জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা সংবাদদাতা :: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশের ভালো লোকদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন। কিন্তু তাঁকে গোয়েন্দা বাহিনী বোকা বানাচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থার কথা বললেও তারা তাঁর কথা রাখেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে কোনো দোষ নেই। তার পরও বলব, তাঁর এখনই পদত্যাগ করা উচিত। যদি তাঁর কথা তারা শুনত, তাহলে হাজীগঞ্জে এ ঘটনা ঘটত না।’

গতকাল রবিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গতকাল হাজীগঞ্জ শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া, হাজীগঞ্জ সেবাশ্রম মন্দির পরিদর্শন শেষে ওই ঘটনায় নিহত চারজনের মধ্যে রান্ধুনীমুড়া গ্রামের ফজলুল হকের ছেলে নিহত ইয়াছিন হোসেন হৃদয়ের বাড়িতে যান তিনি। সেখানে নিহতের মা-বাবার সঙ্গে কথা বলেন। পরে হৃদয়ের কবর জিয়ারত করেন।

ওয়ান বাংলা নিউজ / ১৮ অক্টোবর ২০২১ / আল-আমিন