হবিগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

228
হবিগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

সিলেট সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো. মিয়াদ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।

দন্ডপ্রাপ্ত মিয়াদ মিয়া উপজেলার ঝিলকা গ্রামের গউস মিয়ার পুত্র।

ইউএনও শেখ মহি উদ্দিন জানান, মিয়াদ মিয়া নামে ওই যুবক স্থানীয় তৃতীয় শ্রেণীর ৮ বছর বয়সী এক ছাত্রীকে ইভটিজিং করে। পরে বিষয়টি জানতে পেরে অভিযান পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সে তার নিজের দোষ স্বীকার করে। পরে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় তাকে। অভিযানকে সহায়তা করেন এসআই লুৎফুর রহমানসহ একদল পুলিশ।

ইউএনও আরো জানান, ইভটিজিং রোধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

ওয়ান বাংলা নিউজ / ১২ অক্টোবর ২০২১ / আল-আমিন