ব্রিটেনে করোনায় মঙ্গলবার মৃত্যু ১৬৬ জনের, আক্রান্ত ৩৩,৮৬৯ জন

429

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৮৬৯ জন। গতকাল সোমবার ছিলো ৩৫০৭৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৯ লাখ ৬৭ হাজার ৯৮৫ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৬৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬৬ জনের । গতকাল সোমবার ছিলো ৩৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১৫২ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৮১ জন।