ঢাকা সংবাদদাতা : রাজধানীর ওয়ারী এলাকায় দূ্র্গা পূজার শেষ দিনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিনের সাধারন সম্পাদক কাজী আবুল বাশার ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবতী।
এ সময় আবুল বাশার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দূ্র্গা পূজার শুভেচ্ছা পৌঁছিয়ে দেন। তিনি বক্তব্যকালে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ধর্ম যার যার দেশটা সবার। হিন্দু মুসলমান খৃষ্টান বৌদ্ধদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে দেশ থেকে অশুভ অগনতান্ত্রিক সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বি,এন,পি, দক্ষিনের সহ সভাপতি নিতাই চন্দ্র ঘোষ। উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপি, ঢাকা মহানগর ছাত্রদল দক্ষিন, ওয়ারী থানা যুবদল নেতৃবৃন্দ।















