ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫,৫৭৭ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৬,৪৮০ জন, বুধবার ছিলো ৩৬,৭২২ জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৮ লাখ ৪১ হাজার ৬২৫ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮১৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২৭ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১৩৭ জন, বুধবার ছিলো ১৫০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৭৮৯ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৪৯০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৯ লাখ ১ হাজার ৮৩২ জন।















