করোনায় আরও ২৩ জনের মৃত্যু

145

ঢাকা সংবাদদাতা: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৫১০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬০ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯৭৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮২১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৪৪টি নমুনা সংগ্রহ এবং ২৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৭ লাখ ৩১ হাজার ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ১২ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৬৫৬ জন এবং নারী ৯ হাজার ৮৫৪ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মারা যাওয়া ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশালে ১ জন, সিলেটে ৪ জন, রংপুর ১ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন । তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন।