ব্রিটেনে করোনায় মঙ্গলবার মৃত্যু ১৬৭ জনের, আক্রান্ত ৩৪,৫২৬ জন

472
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪,৫২৬ জন। গতকাল রবিবার ছিলো ৩৭,৯৬০ জন, রবিবার ছিলো ৩২,৪১৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৭ লাখ ৩৬ হাজার ৩৩৫ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৩১ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬৭ জনের । গতকাল সোমবার ছিলো ৪০ জন, রবিবার ছিলো ৫৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩৭৫ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৭২৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৭৪৮ জন।