ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২,৬৫১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ২৬,৯১১জন, বুধবার ছিলো ৩০,৫৯৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৩ লাখ ৭১ হাজার ৩০১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০২০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৭৮ জনের । গতকাল বুধবার ছিলো ১৫৮ জন, মঙ্গলবার ছিলো ১৮৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৯০১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৭৬ জন।















