ওয়ানবাংলানিউজ ডেস্ক: আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজের সর্বস্তরে পূর্ণ ভূমিকা পালন করার মত ক্ষমতায়নের লক্ষ্যে গৃহিত একটি প্রকল্প থেকে টাওয়ার হ্যামলেটসের শত শত বাসিন্দা উপকৃত হয়েছেন।
‘টুগেদর ইন্ টাওয়ার হ্যামলেটস্’ প্রোগ্রাম চালু করতে ইসল ফর ইন্টিগ্রেশন ফান্ডিং বা অনুদান চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে কাউন্সিল সফল হয়েছিলো। গোটা যুক্তরাজ্যের মাত্র ৩০টি কাউন্সিল এই তহবিল লাভ করতে সক্ষম হয়।
এই কর্মসূচির উদ্দেশ্য ছিলো, যারা ইংরেজিতে অল্পস্বল্প কথা বলতে কিংবা মোটেও কথা বলতে পারেন না, তাদের ভাষা দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস বাড়ানো, আইসোলেশন বা বিচ্ছিন্ন হয়ে পড়ে রোধ করা এবং নিজ নিজ কমিউনিটিতে যাতে প্রত্যেকেই অংশ নিতে পারে তা নিশ্চিত করা।
স্বেচ্ছাসেবী এবং কমিউনিটি সেক্টরের সংগঠনগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাউন্সিল গত বছর বারা জুড়ে প্রায় ৩০০ বাসিন্দাকে ইংরেজি ক্লাস করিয়েছে।
যেসকল সংগঠন এই প্রোগ্রাম পরিচালনা করেছে, সেগুলোর মধ্যে রয়েছে ব্রোমলি বাই বো সেন্টার, ইস্ট লন্ডন এডভান্স টেকনোলোজি ট্রেনিং (ইএলএটিটি) এবং ওয়ার্কার্স এডুকেশনাল এসোসিয়েশন (ডব্লিউইএ)।
এছাড়াও এই প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের তাদের ইংরেজি অনুশীলনে উৎসাহিত করতে, আত্মবিশ্বাস বাগাতে এবং বিভিন্ন পটভূমির মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য সামাজিক ভাবে মেলামেশার করার সুযোগও প্রদান করে থাকে।
এই প্রোগ্রামের মেয়াদকালের মধ্যে ২৯০ জন বাসিন্দা ইসল লার্নিং কোর্স সম্পন্ন করেছে। এই সাফল্য উদযাপন করতে গত ২৬ আগস্ট তাদেরকে ব্রোমলি বাই বো সেন্টার পার্কে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো।
কেবিনেট মেম্বার ফর কমিউনিটি সেফটি, কাউন্সিলর সিরাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
এই উদযাপন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মেয়র জন বিগস বলেন, টুগেদার ইন্ টাওয়ার হ্যামলেটস্ কর্মসূচির মাধ্যমে অর্জিত সাফল্য উদযাপন করতে পেরে আমি আনন্দিত। এই কর্মসূচির মাধ্যমে আমরা কম বা মোটেই ইংরেজিতে কথা বলতে না পারা লোকদের ক্ষমতায়ন করতে কাউন্সিলের ব্যাপক কার্যক্রমকে আরো সমৃদ্ধ করতে সক্ষম হয়েছি।
কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, লোকজনের ভাষা দক্ষতা বৃদ্ধি, বিচ্ছিন্ন হয়ে পড়া রোধ এবং তাদের সম্ভাবনাগুলো বের করে আনার মতো আত্মবিশ্বাস বাড়াতে আমরা সক্ষম হয়েছি। এই কর্মসূচির আওতায় ১ হাজার ৬০০ ঘন্টার মতো সামাজিক মেলামেশার কার্যক্রম পরিচালনা করা হয়েছিলো। মহামারীর চ্যালেঞ্জ সত্বেও ২৯০ জন স্থানীয় বাসিন্দা ইসল শেখানোর প্রোগ্রাম এবং সামাজিক মিশ্রন কার্যক্রম সম্পন্ন করেছেন।
এই কোর্স অব্যাহত রাখতে কাউন্সিল আরও তহবিল নিশ্চিত করেছে। আপনি যদি আপনার তহবিল উন্নত করতে চান, বা এমন কাউকে চিনেন যিনি উপকৃত হবেন, তাহলে এই প্রোগ্রামে যোগ দিতে কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আপনার আগ্রহ নিবন্ধন করুন।















