ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯,১৭৩ জন। গতকাল শনিবার ছিলো ২৯,৫৪৭ জন, শুক্রবার ছিলো ৩৭,৬২২। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭২ লাখ ২৬ হাজার ২৭৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫৬ জনের । গতকাল শনিবার ছিলো ১৫৬ জন, শুক্রবার ছিলো ১৪৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ২০০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ২২ হাজার ৫৮৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৮৭৫ জন।














