ব্রিটেনে করোনায় শুক্রবার মৃত্যু ১৪৭ জনের, আক্রান্ত ৩৭,৬২২ জন

514

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,৬২২ জন। গতকাল
বৃহস্পতিবার বুধবার ছিলো ৩৮,৯৭৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭১ লাখ ৬৮ হাজার ৮০৬ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৭ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১৬৭ জন, বুধবার ছিলো ১৯১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৮৮ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৩৪০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৬০৮ জন।