মিলন মাহমুদ : ১২ বিলিয়ন অতিরিক্ত ট্যাক্স সংগ্রহের জন্য কনজারভেটিভ সরকার যে ন্যাশনাল ইন্সুরেন্স বৃদ্ধি করেছে তাতে সাধারণ মানুষের মধ্যে বেশ বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। উল্লেখ বিগত ৭০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ করের বোঝা |এর জন্য প্রতি কর্মী কে ১.২৫% হেলথ এন্ড সোশ্যাল কেয়ার লেভি দিতে হবে। ইউগভের জরিপে দেখা গেছে এর ফলে টোরি দলের জনপ্রিয়তা তিন পয়েন্ট কমে মাত্র ৩৩ পয়েন্টে নেমে গেছে। ২০১৯ সালের নির্বাচনের পরে বরিসজনসন ও তার পার্টির জন্য এটাই সবচেয়ে কম জনপ্রিয়তা। নির্বাচনের পরে এই প্রথম লেবার দল ৩৫ পার্সেন্ট জনসমর্থন নিয়ে কনজারভেটিভ থেকে এগিয়ে রয়েছে। কালচারাল সেক্রেটারি অলিভার ডোডেন অবশ্য এই জনসমর্থন কমে যাওয়াকে সাময়িক বলেছেন। তিনি বলেছেন চিকিৎসা খাত তথা এন, এইচ , কে সংকট থেকে রক্ষা করতে হলে এই ট্যাক্স বৃদ্ধি যৌক্তিক। যদিও খোদ কনজারভেটিভ পার্টির এবং লেবার পার্টির অনেক এম পি এই ট্যাক্স বৃদ্ধির বিরোধিতা করেছিলেন।
জরিপে অংশ নেয়া প্রতি দশ জনের ছয়জন মানুষ বলেছেন তারা মিস্টার জনসন বা কনজারভেটিভ পার্টিকে আর কম ট্যাক্সের সমর্থক বলে বিশ্বাস করেন না। বিশ্লেষকরা অনেকেই মনে করছেন এন, এইচ , কে রক্ষার জন্য জনসাধারণের ইচ্ছাকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তার দলের জনপ্রিয়তা কমে যাওয়ার ঝুঁকি নিতে বাধ্য হয়েছেন।















