ব্রিটেনে করোনায় রবিবার মৃত্যু ৬৮ জনের, আক্রান্ত ৩৭,০১১ জন

510
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,০১১ জন। গতকাল শনিবার ছিলো ৩৭,৫৭৮ জন, শুক্রবার ছিলো ৪২,০৭৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৭৮ হাজার ১২৬ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে ৭,৫৪১ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৬৮ জনের । গতকাল শনিবার ছিলো ১২০ জন, শুক্রবার ছিলো ১২১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ২২৯ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ৩৩৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৯৩ জন।