নাসুমের পর মেহেদির আঘাত, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

512

খেলাধুলা ডেস্ক: নাসুম আহমেদের পর নিউজিল্যান্ড শিবিরে মেহেদি হাসানের আঘাত। জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। জয় পেতে হলে শেষ ২১ বলে ৪৪ করতে হবে কিউইদের।

বাংলাদেশের বিপক্ষে ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২.৩ ওভারে দলীয় ১৬ রানে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার রাচিন রবীন্দ্র। সাকিবের পর কিউই শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান। তার শিকার হন টম বান্ডেল। ৩.১ ওভারে দলীয় ১৮ রানে ফেরেন এ ওপেনার।

ভয়ঙ্কর হয়ে ওঠা টম ল্যাথাম ও উইলি ইয়াংয়ের মধ্যকার জুটি ভাঙলেন সাকিব আল হাসান। ১৮ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ইয়াংকে সঙ্গে নিয়ে ৪৭ বলে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম।

এই জুটির বিচ্ছেদ ঘটান সাকিব। তার দ্বিতীয় শিকার হয়ে ২৮ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন ইয়াং। ১০.৬ ওভারে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬১/৩ রান।

আবারও সেই নাসুমের আহমেদের স্পিনে বিভ্রান্ত কলিন ডি গ্রান্ডহোম। সিরিজের প্রথম ম্যাচে ১ রানে করে আউট হওয়া নিউজিল্যান্ডের এ তারকা ব্যাটসম্যান আজ ফেরেন ১০ বলে মাত্র ৮ রান করে। তার বিদায়ে ১৪.২ ওভারে ৮৫ রানে ৪ উইকেট হারাল কিউইরা। এরপর আঘাত হানেন মেহেদি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪১ রান করে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। ৩৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৩ রান করেন আরেক ওপেনার লিটন দাস।