ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন৩৮,১৫৪ জন। গতকাল বুধবার ছিলো ৩৫,৬৯৩জন মঙ্গলবার ছিলো ৩২,১৮১ জন, সোমবার ছিলো ২৬,৪৭৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬২ হাজার ৯০৪ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে ৭৫৯৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৭৮ জনের । গতকাল বুধবার ২০৭ জন, মঙ্গলবার ছিলো ৫০ জন, সোমবার ছিলো ৪৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯২০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৮ হাজার ২২ জন।















