লন্ডনে সিইজি ইউকে ক্যারাম প্রতিযোগিতা আগামী ১৫ আগস্ট

206

ওয়ানবাংলানিউজ: আগামী ১৫ই আগষ্ট পূর্বলন্ডনের খ্রীষ্টীয়ান স্ট্রিটস্থ হারকিনেস হাউজের হলে ৬৪ দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে ক্যারাম প্রতিযোগিত। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রতিযোগিরা অংশ নিচ্ছেন।

টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার ১০ই আগষ্ট আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের ।

সংবাদ সম্মেলনে জানানো হয় সিইজি ইউকে স্থানীয় শিশু কিশোরদের বিনোদন এবং প্রশিক্ষণের পাশাপাশি এরই সহযোগী সংগঠন ক্যারম ক্লাব ইতিমধ্যে ক্যারম প্রিয়দের আস্থা অর্জনে সক্ষম হয়েছেছ ৷
ইতিমধ্যে এই ক্লাবের সিনিয়র সংগঠক কর্ণেল আবেদীন ইন্টারন্যাশনাল ক্যারম প্রতিযোগীতায় ১০বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ান হয়েছেন। যিনি একজন ব্রিটিশ বাংলাদেশী ।
আয়োজকরা জানান, বাংলাদেশীদের নিকট সমাদৃত এই জনপ্রিয় খেলাকে আরো প্রসার করার জন্য এবং নতুনত্ব নিয়ে আসার জন্য কাজ করছেন ।

তারা জানান আগামী এই টুর্নামেন্ট বরাবরের মতন বড়ো পর্দায় দেখানো ছাড়াও বিজয়ী পাবেন ১ হাজার পাউন্ড প্রাইজমানি ও ট্রপি। এছাডা আরো ১০টি বিভিন্ন ধরণের পুরুষ্কার রয়েছে ৷
সংবাদ সম্মেলনে জানানো হয় এই টুর্নামেন্টে প্রায় ৪০টি প্রতিষ্ঠান স্পন্সর করেছেন । তাদের প্রতি আয়োজকরা কৃতজ্ঞতা জানান ।

সংঘঠনের চেয়ারম্যান সেলিম উদ্দিন চাকলাদারের পরিচালনয় এতে বিভিন্ন বিষয় তুলে ধরে মত ব্যক্ত করেন উপদেষ্টা কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, বোর্ড সদস্য সানু মিময়া, এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জামালুর রহমান, সেক্রেটারী আমিনুর রহমান শামীম, স্পোর্টস সেক্রেটারী কর্ণেল আবেদীন প্রমুখ
উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, রেদওয়ান খান, খাইরুল ইসলাম, কামরুজামান চাকলাদার, নূর আলী, তাজুল ইসলাম, জুবের আলী, জামালুর রহমান, নজরুল চৌধুরী,রহিম উদ্দিন,ফারুক ফুয়াদ চৌধুরী, সুজন আহমদ।