ব্রিটেনে করোনায় শুক্রবার আক্রান্ত ৩১,৮০৮ জন, মৃত্যু ৯২ জনের

416

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১,৮০৮ জন । গতকাল বৃহস্পতিবার ছিলো ৩০,২১৫ জন, বুধবার ছিলো ২৯,৩১২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ১৪ হাজার ২৩ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫,৬৩১ জন

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৯২ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ৮৬ জন, বুধবার ছিলো ১১৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ১৭৮ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৯ লাখ ৬১ হাজার ৮৩০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৫২৯ জন।