সাইফ হাসান জুয়েল: ভ্যাকসিন গ্রহণকারীরা টেকওয়ে এবং ট্যাক্সি রাইডে বিশেষ ছাড় পাবে। এ পরিকল্পনাটি নেওয়া হয়েছে যাতে ভ্যাকসিন গ্রহণকারীদের সংখ্যা বাড়ে,সরকার এ কথাটি বলেন।
উবার, বোল্ট, ডেলিভারু এবং পিজা পিলগ্রিম সহ খাদ্য সরবরাহ এবং ট্যাক্সি-হেল্পিং সংস্থাগুলি মানুষকে টিকা গ্রহণ করার জন্য অনুপ্রাণনা দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আরও যে সেবাগুলোতে ভ্যাকসিন গ্রহণকারীরা বিশেষ ছাড় পাবেন তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ইংল্যান্ডে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ৬৮% এরও বেশি লোকেরা প্রথম ভ্যাকসিন বা টিকা গ্রহণ করেছেন।
যুক্তরাজ্যে ৭২% এর বেশি প্রাপ্তবয়স্করা এখন পর্যন্ত দুটি টিকার ডোজ গ্রহণ করেছেন। কিন্তু ৮৮.৫% এর বেশি প্রাপ্তবয়স্করা শুধু মাত্র একটি টিকার ডোজ গ্রহণ করেছিলেন।
রাইড হেইলিং ফার্ম ‘উবার‘ আগস্ট মাসে সকল ব্যবহারকারীকে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে রিমাইন্ডার পাঠাবে এবং ভ্যাকসিন গ্রহণকারী তরুণদের জন্য উবার ইটস প্ল্যাটফর্মে বিশেষ ছাড়ের ব্যবস্থা করবে।
ডেলিভেরুও ভাউচার দেবে, অন্য ট্যাক্সি অ্যাপ ফার্ম বোল্ট টিকা কেন্দ্রগুলিতে “ফ্রি রাইড ক্রেডিট” দেবে।
কিছু স্থানীয় কাউন্সিল এবং চ্যারিটি সংস্থা ইতিমধ্যেই মানুষকে বিনামূল্যে টিকাদান কেন্দ্রে যেতে সাহায্য করার জন্য বিনামূল্যে ট্যাক্সি অফার করে আসছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে ভ্যাকসিন গ্রহণে অনুপ্রেরিত করার জন্য পপ-আপ ভ্যাকসিন সাইটগুলিতে উপস্থিত ব্যক্তিদের জন্য থাকবে ভাউচার বা ডিসকাউন্ট কোড যা ব্যাবহার করে রেস্তোঁরাগুলোতে বিশেষ ছাড় পাওয়া যাবে।এ ছাড়াও এনএইচএসের মাধ্যমে বুকিংকারীদের জন্য আরো অফার থাকছে।
এতে আরো বলা হয়েছে যে সংস্থাগুলি এই প্রকল্পের জন্য কোনও স্বাস্থ্য তথ্য সংরক্ষণ করবে না।
এটি এখনো স্পষ্ট নয় যে কোন বয়সের ব্যক্তিরা এই প্রণোদনা পাবে এবং যারা প্রথম টিকা গ্রহণ করেছেন তারা এই সব আফার ভোগ করতে পারবে কিনা।
সরকার জানিয়েছে, কোম্পানিগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে এবং যথাসময়ে আরও বিস্তারিতভাবে জানানো হবে।
হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ ভ্যাকসিন গ্রহণ প্রকল্পে সাহায্য করার জন্য কোম্পানিগুলিকে ধন্যবাদ জানিয়েছেন এবং জনগণকে “বিশেষ ছাড়ের সুবিধা” নেওয়ার আহ্বান জানিয়েছেন।















