ব্রিটেনে করোনায় শুক্রবার আক্রান্ত ২৯,৬২২ জন, মৃত্যু ৬৮ জনের

660

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯,৬২২ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩১,১১৭ জন, বুধবার ছিলো ২৭,৭৩৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৪ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫,৯১৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৬৮ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ৮৫ জন, বুধবার ছিলো ৯১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৫২৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৪০৭ জন।