ব্রিটেনে করোনায় বুধবার আক্রান্ত ৪৪,১০৪ জন, মৃত্যু ৭৩ জনের

695

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪,১০৪ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৪৬,৫৫৮ জন, সোমবার ছিলো ৩৯,৯৫০জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৩ হাজার ৬ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬৫৮ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৭৩ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ৯৬ জন, সোমবার ছিলো ১৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৮৯৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৭৪৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৪ হাজার ৫৬৬ জন।