ঢাকা সংবাদদাতা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
এ তথ্য জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে খুররম খান বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
খুররম খান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়কও ছিলেন।















